পঞ্চগড়ের বোদা বাজারে গত ফেব্রুয়ারি দুপুর ২টায় রাব্বি ইসলাম নামে জনৈক ব্যাক্তি বোদা বাজার চৌধুরী মার্কেটের সোনালী টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে SONY XPERIA 5 মোবাইল ফোনের লক খোলা জন্য আসেন।
মোবাইল ফোনটি বিষয়ে সোনালী টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে মালিকের কাছে বিষয়টি সন্দেহের সৃষ্টি হওয়ায় মোববাইলের ফোনের ক্রয়ের রশিদ এবং IMEI সহ বক্স আছে কিনা জিজ্ঞাসা করলে, সে জানায় মোবাইল ফোনটি তার নিজের বলে দাবী করে। এবং মোবাইল ক্রয়ের সকল তথ্য বাসায় রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য বাড়িতে যাওয়ার পর সটকে পড়ে।পরবর্তীতে তার দেওয়া মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া পাওয়া যায়। বিষয়টি বোদা থানার অফিসার ইনচার্জ জনাব আজিম উদ্দিনকে অবহিত করার পর ফেনটি থানায় হস্তান্তরের আদেশ দেন।আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান বোদা থানায় মোবাইল ফোনটির CDR এর মাধ্যমে বিগত দিনের ডাটাবেইজ পর্যালোচনা করে মুল মালিকের কাছে প্রেরণের জন্য হস্তান্তর করেন। ইতিপূর্বে পঞ্চগড় জেলার মোবাইল ফোন টেকনিশিয়ানরা হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া শত শত মোবাইল ফোন উদ্ধার করায় ব্যাপক সুনাম কুড়িয়েছে।