লাবনী খানম
কর্ম করে ন্যায্য মূল্য পায় না শ্রমিক আজ,
বিত্তবানে গরীবের হক মেরে করে রাজ।
দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি,
অসহায়ের বড় ক্ষতি ,
গরীব যেন ক্ষুধার জ্বালায় হারায় -দ্বিধা লাজ,
কর্ম করে ন্যায্য মূল্য পায় না শ্রমিক আজ।
কর্ম করে ন্যায্য মূল্য পায় না শ্রমিক আজ ,
শরীর থেকে ঘেমে পড়ে দিবা-নিশি কাজ
ডাকি তোমায় ওগো প্রভু,
কষ্ট কমাও একটু তবু,
ক্ষুধার জ্বালায় পেটটি জ্বলে পড়ছে শুধু ভাঁজ ,
কর্ম করে ন্যায্য মূল্য পায় না শ্রমিক আজ।
কর্ম করে ন্যায্য মূল্য পায় না শ্রমিক আজ ,
ধনী মানুষ পুঁজি গড়ে মাথায় পরে তাজ
দেয় না মালিক ন্যায্যমূল্য
বেতন পায় না কর্মতুল্য ,
শ্রমের তরে স্বাস্থ্যহানি দুখী সবার মাঝ,
কর্ম করে ন্যায্য মূল্য পায় না শ্রমিক আজ।