মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:২৭
ব্রেকিং নিউজ

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি:
প্রকাশ : রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ , সকাল ০৮:৫১

 নড়াইলে ডিবি পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ জন । মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সবুজ কাজী (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেফতারকৃত মোঃ সবুজ কাজী (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ধানাইড় গ্রামের মোঃ টিটন কাজীর ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নড়াইল সদর থানাধীন চণ্ডীবরপুর ইউনিয়নের আলীগঞ্জ ফেদী গ্রামের লিয়াকত আলীর বাগানের মধ্য থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সবুজ কাজী (২৫)কে গ্রেফতার করে।

 এ সময় আসামির কাছ থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েল করা হয়েছে। আসামি কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১