বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৫
ব্রেকিং নিউজ

নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত

রিপোর্টার : মোঃ মনিরুজ্জামান চৌধুরী , নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ , দুপুর ০১:১৩

ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় নড়াইল এক্সপ্রেস পরিবহন বাসের ধাক্কায় বাইসাইকেল চালক হারেজ মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল  ৯টা ৩০ মিনিটে  উপজেলার বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হারেজ মোল্যার লোহাগড়া থানাধীন  গিলাতলা গ্রামে। 

 এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হারেজ মোল্যা বাই-সাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই সাইকেল চালক হারেজ মোল্যা কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত বাই সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

 লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এখন রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘটনাস্থলে হারেজ মোল্যা নামে এক বৃদ্ধ মারা যান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১