বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:১৭
ব্রেকিং নিউজ

শার্শায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিৎর উদযাপন

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪ , দুপুর ০১:০৮

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর ব‍্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল আযহা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। 

১১ই এপ্রিল বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলার নাভারনের ঐতিহ্যবাহী বুরুজ বাগান পীর আবুবক্কার সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দেখুন-নড়াইলে বিজয়পুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

 মুসল্লিরা দীর্ঘ একটি মাস অতিক্রম করে. আজ ঈদুল ফিৎরের নামাজ আদায়য়ের মধ্য দিয়ে রমজান মাস সম্পন্ন করলেন ও বিদায় জানালেন।

এদিন ছোট বড়. কিশোর. যুবক. বৃদ্ধা. ধনী. গরীব সকলে একত্রিত হয়ে কাদে. কাদ মিলিয়ে ঈদুল ফিৎরের নামাজ আদায় করেন। 

নামাজে ইমামতি করেন অধ‍্যাক্ষ ডাঃ আলহাজ্ব শফিউর রহমান।

তাকবীর. তাহরীমা ও সূরা কীরাত শেষে ইমামের সাথে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহ্পাক রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা.দেশবাসী সহ সকলের সুখ শান্তি কামনা ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয় এবং নামাজ শেষে মুসলিম ভাই ভাই মিলে একে অপরের জড়িয়ে ধরে কোলাকুলি করে. কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া এদিন উপজেলার সব জায়গাই স্থানীয় ভাবে স্বফূর্ত. শান্তি পূর্ণ ভাবে ঈদুল ফিৎরের নামাজ আদায় করেন। কোন প্রকার অপ্রীতিকর. বিশৃঙ্খলা ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য. উপজেলার অধিকাংশ জায়গাই ঈদের নামাজ আদায় স্থলে ও ঈদগাহ ময়দানে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে. ইসরাইলী পন্য বয়কট ফেষ্টুন. ব‍্যানার ঝুলতে দেখা যায়।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১