নড়াইল জেলা কালিয়া উপজেলায় স্কুল নির্বাচন কে কেন্দ্র করে ও সমর্থকদের বাড়িতে রাতে সন্ত্রাসী হামলা করে সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটেছে কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়ন এর উত্তর খাসিয়াল গ্রামে।
আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপাঠ স্কুল নির্বাচন কে কেন্দ্র করে স্কুল ম্যানেজিং কমেটির সভাপতি পদপ্রার্থী সমর্থকদের বাড়িতে(১ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৮ টায় ২০/২৫ জন সন্ত্রাসী এই হামলা চালায় বলে জানায়। আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপিঠ স্কুল ম্যানেজিং কমেটির সভাপতি পদপ্রার্থীর বাড়িতে প্রতিপক্ষ দলের লোকজন রাতের বেলায় হামলা করে এবং একই সাথে তার সমর্থকদের বাড়িতেও হামলা চালায় দূর্বৃত্তরা। খাসিয়াল ইউনিয়ন এর চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে এলাকায় খুব উত্তেজনা বিরাজ করছে। শুরু থেকেই নির্বাচনটি বিতর্কিত সেটা জনসাধারনের মধ্যেও বিতর্ক সৃষ্টি হয়েছে এবং দুটো দল তৈরি হয়েছে। যার ফলে এই বাড়িতে হামলা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এবং পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে বলে জানিয়েছেন।তিনি আরও বলেন চেয়ারম্যান হিসাবে প্রশাসনের সহয়তা নিয়ে তাৎক্ষণিকভাবে আমি গোলযোগ ঠেকানোর চেষ্টা করি এবং দফায় দফায় তাদের সাথে বসে শান্তি আলোচনার চেষ্টা করি।খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৪ ফেব্রুয়ারী( রবিবার) কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার নিকট স্কুল নির্বাচনকে স্থগিত রাখার জন্য লিখিতো আবেদন করে এবং উভয় পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজমান।