বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৫৭
ব্রেকিং নিউজ

হেলথ সার্ভিস ডেভেলপমেন্টে হেলথ ইন্সুরেন্স চালু করা প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ , সকাল ১০:২২

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হেলথ সার্ভিস ডেভেলপমেন্টের জন্য হেলথ ইন্সুরেন্স করা প্রয়োজন।  

রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতাল  সভাকক্ষে 'ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ক' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ  একথা বলেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস  উপলক্ষ্যে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এ সেমিনারের আয়োজন করে।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ক্যান্সার চিকিৎসার খরচ কষ্টদায়ক। আমাদের দেশে স্বাস্থ্যনীতি আছে । কিন্তু স্বাস্থ্য খাতে  বরাদ্দ অনেক কম। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে  গণসচেতনতা তৈরি করতে হবে। সু-স্বাস্থ্যের অধিকারী মানুষ দেশের বড় সম্পদ।

তিনি আরো বলেন,  ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে মানসিক প্রশান্তি একটি বড় বিষয়। সে লক্ষ্যে ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অপরিহার্য।

এ অনুষ্ঠানে  মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন সিসিসিএফ’র সভাপতি রোকশানা আফরোজ।

 সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডা. শুভাগত চৌধুরী, ডাক্তার হালিদা খানুম আক্তার, অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ডাক্তার মো. ফয়সাল,সিসিসিএফ, সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা ও সদস্য সিফাত আরেফিন প্রতীক,ডাক্তার মাহমুদুর রহমান, ডাক্তার ফরহাদ, ডাক্তার সেলিনা বিনতে শহীদ, ডাক্তার সাইদুজ্জামান অপু ও মেডিকেল শিক্ষার্থী ইন্তেখাব আহমেদ সাকিব ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১