মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৫
ব্রেকিং নিউজ

প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন শার্শার সালমা. ৩ চেয়ারম্যান প্রার্থীকেও ছাড়িয়ে গেলেন

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : রবিবার , ২৬ মে ২০২৪ , দুপুর ০২:৩৬

জীবনের প্রথম নির্বাচনে এসেই বাজিমাত করলেন শার্শার নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা।

২য় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ২১শে মে মঙ্গলবার অনুষ্ঠিতব‍্য নির্বাচনে যশোরের তিনটি উপজেলা শার্শা. ঝিকরগাছা. চৌগাছা উপজেলা নির্বাচনে অন্য দুটি উপজেলার প্রার্থীকে টপকে সর্বোচ্চ ভোট পেয়ে জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে শার্শা উপজেলার শামীমা খাতুন সালমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন. তার প্রতীক কলস তিনি ৪২ হাজার ৬২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আলেয়া ফেরদৌস হাস ৭হাজার ৭২৯ ও নাজমুন নাহার ফুটবল ৫হাজার১৬১ভোট পান। এছাড়া তার পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার জেসমিন সুলতানা কলস ২৪হাজার ৪৬৭ ভোট পেয়ে ২ বারের মত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ও চৌগাছা উপজেলা যুব মহিলা লীগের সম্পাদক নাসিমা খাতুন হাস ২৬হাজার ৬০ ভোট পেয়ে তিনিও প্রথম বারের মত ঐ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এত সংখ্যক ভোট তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থীরাও পাননি. চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোটের পরিসংখানে দেখা যায় ঝিকরগাছা উপজেলার মনিরুল ইসলাম আনারস ৪০ হাজার ৬৪৩. শার্শার সোহারাব হোসেন দোয়াত কলম ৩৭ হাজার ৫৭০ ও চৌগাছার এস এম হাবিব ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। সালমা মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে. তাদের কেও ছাপিয়ে গেছেন.ফলে বলা বাহুল‍্য সর্বোচ্চ ভোটের মালিক তিনি এবং নির্বাচনে অংশ নিয়েই বাজিমত করলেন। উল্ল‍্যেখিত উপজেলা গুলোতে এই প্রথম ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়।

সালমা খাতুনের এই বিজয়ে উল্লেশীত তার কর্মি সমর্থক বেনাপোল সহ শার্শা উপজেলাবাসি। বেনাপোল পৌরসভার সাবেক প‍্যানেল মেয়র. গুম হত‍্যার স্বীকার তরিকুল আলম তুহিন এর সহধর্মিনী ও যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা খাতুন সালমা। নির্বাচনী এই সাফল্যে উজ্জীবিত এলাকাবাসী ও সালমা। ফল প্রাপ্তীর পর তিনি বলেন আমার মরহুম স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব ও উপজেলাবাসীর পাশে থেকে তাদের সেবা এবং আমার সংগঠন যুব মহিলা লীগকে আরও গতিশীল করব। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১