মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৪
ব্রেকিং নিউজ

ফুলের মতো আপন

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ , রাত ০৯:৩৬

কবি শওকত আলম

ফুলের মতো বন্ধু হবে ফুলের মতো আপন, 

ছায়াবীথি তারার মেলা লক্ষকোটি স্বজন। 

জগত জুড়ে গুলবাগিচার হাওয়ায় মাতাল অন্ধ, 

ফুল লোবানে বিশ্ব জাগে সুবাস ছড়ায় গন্ধ।

মৌমাছিও প্রজাপতি মধুপানে ঝোলে, 

ফুলের কোলে ভোমর উড়ে পিঁপীলিকা দোলে। 

ফুলের মোহে আশেক প্রেমিক শোলক গাঁথে ভুবন। 

ভালোবাসার স্মৃতিরেখা আলোক ধাঁধায় পবন। 

জীবন বোধের জাগরণে গুণের মহা কদর, 

গুণের নূরে কদম থোকা সুবাস ফোঁটায় ভাদর। 

রাজা বাদশার রাজ্য টলে হাজার ফুলের তোড়ায়, 

আপর পরে মধুর সাথী মিলন বাঁধে জোড়ায়।

 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১