বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারনে দূর্সাহসিক গরু চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, ২ই জুলাই মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে গোলাম মোস্তফার গৃহপালিত দুটি গরু চুরি সংগঠিত হয়েছে। যার মূল্য ৫ লক্ষ্য টাকা।
ঘটনার স্বীকার কৃষক মোস্তফা জানান, ঘটনার দিন গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে আমার গৃহ পালিত ৫ লাখ টাকার মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। গরু চুরির ঘটনায় কৃষক পরিবারটি হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন।
উল্লেখ্য, ১লা জুলাই সোমবার রাতে ৫ টি গরু চুরি হয়। এরা হলেন উপজেলার ধলদা গ্রামের আনিসুর রহমানের ৩ টি গরু, যার মূল্য ৩ লাখ টাকা ও পানবুড়ি গ্রামের মনিরুজ্জামানের ২ টি গরু, যার মূল্য দেড় লাখ টাকা। হঠাৎ করে গরু চুরির হিড়িক পড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
এ ঘটনায় ভূক্তভোগীরা থানায় অভিযোগ দিলে অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।