২১ ডিসেম্বর সকাল ১১ টায় বাঘারপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে বাঘারপাড়া থানার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল আলিম এর নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তা সরেজমিনে পরিদর্শন করেন এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
তিনি সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো আচরণ করতে নির্দেশনা প্রদান করেন এবং সকলকে ডিসিপ্লিন মেনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে নির্দেশ দেন।