নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নড়াগাতী থানা বিএনপি দলীয় কার্যলয়ে নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রকিবুল ইসলাম মিশনের সভাপতিত্বে, নড়াগাতী থানা ছাত্রদলের সদস্য সচিব মফিজুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি খান সুমন রানা, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব সাকায়েত হোসেন ঝুনু চৌধুরী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাঐসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকাশ মোল্লা, কলাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলিফ, খাশিয়াল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ আলোচনা সভায় বক্তবে বলেন, বিএনপির ভাঙ্গিয়ে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আপনারা তাকে প্রতিহত করবেন। বহিরাগতরা বিএনপি দলে ঢুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মান যেন ক্ষুন্ন করতে না পারে সেদিকে কড়া দৃষ্টি রাখবেন।