নড়াইলের কালিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রনব কান্তি বল এর নামে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
উপজেলার বিভিন্ন রাস্তায় চলছে কোটি কোটি টাকার সংস্কার কাজ। এলজিইডি প্রকৌশলীর ৫% ও ওয়ার্ক ওয়ার্ডার আনতে অফিসে ১% দেওয়াসহ নানা খাতে চাঁদাবাজির কারণে সঠিক কাজ করতে পারছেনা ঠিকাদার। আর সেই ক্ষতি পুষিয়ে নিতে কাজে হয় অনিয়ম। তবে সচেতন মহলের ধারনা, অফিসের অনিয়ম দুর হলে ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকটা করতে পারবে।
গোপনীয়তার শর্তে জনৈক ঠিকাদার বলেন, অফিসের হয়রানি বন্ধ হলে ওই টাকাটা রাস্তার কাজে ব্যয় করলে আরো সুন্দর হয়। ওয়ার্ক ওয়ার্ডার পেতে শুরুতেই অফিস ষ্ট্যাফদের দাবি ১%। তবে দরকষাকষির মাধ্যমে কিছুটা কমানো হয়। কিন্তু উপজেলা প্রকৌশলী ৫% এর হাত থেকে মাফ নেই। দিতে না চাইলে বিল আটকে দেওয়ার ভয়। আর এ টাকার ভাগ জেলা অফিসও পায় বলে জানা যায়। এই দুর্নীতি বন্ধ হলে শত ভাগ কাজ করা সম্ভব হবে বলে তিনি জানান।
তবে অর্থ লেনদেনের বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল। এ ছাড়া এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু dmc news 24 কে বলেন, ওয়ার্ক ওয়ার্ডার পেতে শুরুতেই অফিস ষ্ট্যাফদের দাবি ১% ঘুষের বিষয়ে আমি অবগত নেই,কালিয়া উপজেলা প্রকৌশলী ৫%ঘুষের বিষয়েও তিনি অবগত নেই এবং তিনি আরো বলেন, এটা হতেই পারে না। আপনিও ৫% ঘুষের সাথে জড়িত , এ বিষয়ে তিনি বলেন এ অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ঠিকাদারদের সঙ্গে কোন কলহ হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের কোন কলহ নেই।