মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
-পঞ্চগড়ের বোদা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ২৭ অক্টোবর (রবিবার) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিপুল নেতা কর্মী স্বতস্ফূর্তভাবে র্যালীতে ও সমাবেশে অংশগ্রহণ করেন।
বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটি আজ আড়রম্বরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। আয়োজিত সমাবেশে জাতীয়তাবাদী যুবদলের এলাহী কুদরত- ই আমিন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদস্য সচিব পঞ্চগড় বিএনপি,পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক,ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আলহাজ্জ ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি সাবেক সভাপতি বোদা উপজেলা যুবদল আব্দুস সামাদ তারা, সাবেক সভাপতি বোদা উপজেলা যুবদল হকিকুল ইসলাম। আলিয়ার রহমান( অলি) সাবেক সভাপতি বোদা উপজেলা যুবদল, আহবায়ক ও যগ্ন আহ্বায়ক বোদা উপজেলা বিএনপি মোঃ দিলরেজা ফেরদৌস চিন্ময়,মোঃ আলিয়ার রহমান সাবেক যুগ্ন সম্পাদক যুবদল বোদা উপজেলা, আসাদুল্লাহ আসাদ, সাবেক সদস্য যুগ্ন সাঃ সম্পাদক যুবদল,প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ফরহাদ আজাদ বলেন, দেশে এখন জনগনের মাঝে অশান্তি বিরাজ করছে। দ্রব্যমূল্যের উর্ধগতি চাল, ডাল, ডিম, তরকারি মুল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। জনজীবনে অস্থিরতা বিরাজ করছে।অবিলম্বে অন্তবর্তী সরকারের উচিৎ নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করা।তিনি হুশিয়ারি বক্তব্যে আরো বলেন, দেশে যেখানে চাঁদাবাজ,নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি দেখা গেলে যুবদল তাৎক্ষনিক তা সমাধানের জন্য ঝাপিয়ে পড়বে এই বলে তিনি নেতা কমীদের মাঝে বক্তব্য প্রদান করেন।