নড়াইল ও কালিয়ায় তৃনমূল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
তিনি আওয়ামী সরকারের নির্যাতন ও নিপীড়নের জন্য যুক্তরাষ্ট্রে চলে যান এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীন দেশে দীর্ঘ ১৬ বছর পর নিজ জন্মভূমিতে পা রাখেন। ০৬ জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় নিজ জেলা নড়াইলে পৌছাইলে জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, বিএনপি নেতা আশিকুর রহমানসহ হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নড়াইল জেলা বিএনপি অফিসে বক্তব্য শেষে তিনি শত শত মোটর সাইকেল শোভাযাত্রা মিছিল সহকারে দুপুর ২ টায় নিজ বাড়ী কালিয়া উপজেলার পিরোলী গ্রামে আসেন।
এ সময় রাস্তার পাশে শত শত নারী পুরুষ জহিরুল ইসলামকে একনজর দেখার জন্য অবস্থান নেয় এবং তার বাড়ীসহ গ্রামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোলী ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক রহমত শেখ, সহ সভাপতি আলতাপ উদ্দিন আনসারী ও জামির হোসেন মোল্যা, যুবদল নেতা শহিদুল মোল্যা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফীল জোয়াদ্দার, বিএনপি নেতা মোঃ মাহামুদ মোল্যাসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের আরো অনেকে।
জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর দেশের বাহিরে থেকে ও তিনি দলকে সুসংগঠিত রাখতে প্রতিনিয়ত কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে সহযোগীতা করে আসছেন। দীর্ঘদিন পর দেশে এসে দলীয় কর্মীদের ভালবাসায় আনন্দিত হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবাকিদের প্রশ্নের উত্তরে বলেন ,দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে এবং দল অন্য কাউকে মনোনিত করলে তার পক্ষে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।