বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৯
ব্রেকিং নিউজ

কালিয়ার তেলিডাঙ্গায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ , সন্ধ্যা ০৭:২০

নড়াইলের কালিয়া উপজেলা মাউলী ইউনিয়নের কৃষক দলের সভাপতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার  (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেলিডাঙ্গা গ্ৰামের আব্দুল গফফার শেখের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত।

 মাউলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল গফফার শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম (ইয়ার আলী)  সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও নড়াইল ১আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ছোট ভাই

আচলাম বিশ্বাস, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপি নির্বাহী সদস্য আবু হানিফ ফকির, মাউলী ইউনিয়ন বিএনপি সভাপতি সরদার মিজানুর রহমান,কাঠাদুরা ৩নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী পরিচানা কমিটির আহ্বায়ক, সাবেক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পদক গাজী কামরুজ্জামান, থানা যুবদলের সদস্য সচিব সাকায়েত হোসেন ঝুনু, শ্রমিক দলের নড়াগাতী থানার সদস্য সচিব আবুল কাশেম রহিত, কৃষক দলের সদস্য সচিব মিন্টু কুমার ঘোষ,কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি মাহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

উঠান বৈঠকে নড়াইল-১  আসনের ধানের শীষের এমপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, ধানেরশীষ প্রতিকে ভোটদিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে সুযোগ সৃষ্টি করতে হবে। সৎ ও আদর্শবান ব্যক্তি বিশ্বাস  জাহাঙ্গীর আলম কে বিজয়ী করতে পারলে সাধারণ মানুষের ভাগ্যের ও পরিবর্তন হবে । সেকারণেই ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বক্তারা আগামী নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রতিক ধানেরশীষে ভোটদিন। সুনাতন ধর্মাবলম্বী দের নিরাপত্তা ও  সুযোগ সুবিধা দেওয়ার ও আশ্বাস দেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১