বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৪২
ব্রেকিং নিউজ

কবিতা :-কঠিন ইস্পাত হাতে

রিপোর্টার : মো মামুন মোল্যা চিফ রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ , রাত ০৮:৪৪

কবি মোঃ রুহুল আমিন 

কালের চক্রে পাল্টে যাবে 

যত অতীতকথা, 

ইতিহাসের পাতায় পাতায় 

রবে কর্মের যথা।

দেশের ভারটা কাঁধে নিয়ে 

শোষণ করো যদি,

উঠবে জেগে অরুণ তরুণ  

ছাড়তে হবে গদি।

স্বৈরাচারীর শোষণ নীতি

চলে জনের সাথে,

তরুণ মিলে দেশ ভাগাবে 

শক্ত ইস্পাত হাতে।

অন্যায় রোধে কঠোর তরুণ 

চেপে ধরবে ঘাড়,

একই কন্ঠে আওয়াজ তুলে 

বলবে বাংলা ছাড়।

স্বৈরাচারীর  রঙ মাখিয়ে

ওলটপালট চলা,

ভাঙতে পারে মুর্তি তোমার 

কাটতে পারে গলা,

কেমন গুণের শাসক হবে 

ভেবে চিন্তে নাও,

ভারটা পেলে গড়বে দেশটা 

শপথ যদি দাও।

মরার পরে থাকবে বেঁচে 

এই ধরার এ বুকে,

তোমায় ছাড়া সকল জনে 

থাকবে তবে দুখে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১