মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৫০
ব্রেকিং নিউজ

কালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন-সম্পাদক নির্বাচিত

রিপোর্টার : রিপন বিশ্বাস,নিজস্ব প্রতিবেকঃ
প্রকাশ : বুধবার , ৫ জুন ২০২৪ , সন্ধ্যা ০৬:৫৭

নড়াইলে কালিয়া প্রেস ক্লাবের গোলাম মোর্শেদ-সভাপতি ও মোঃ শাহীদুল ইসলাম শাহীর সাধারন-সম্পাদক করে কমিটি গঠন করা হয় । 

নড়াইললে কালিয়া প্রেস ক্লাবে বুধবার বেলা ১২টার দিকে হল রুমে গোলাম মোর্শেদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিতে গোলাম মোর্শেদকে সভাপতি মো.শাহীদুল ইসলাম শাহীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। দু’জনের মৃত্যু না হওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। মেয়াদ শেষ হলে গঠনতন্ত্র অনুসরণ করে আবারও এ কমিটিকে অনুমোদন দেয়া হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১