লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা ও মটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় ।
শুক্রবার( ২৫শে অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মীদের প্রায় ৩০০ টি মোটরসাইকেল নিয়ে নবীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সামনে থেকে শুরু করে ১নং ওয়ার্ড থেকে শুরু করেন ৯নং ওয়ার্ডের পর্যন্ত এ পথসভা করেন ।
এ পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর সদর উপজেলার নায়েবে আমি অধ্যক্ষ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন পাটোয়ারী এজেসেন্টন সেক্রেটারী, মাস্টার হুমান কবির আমির চররুহিতা ইউনিয়ন,মাওলানা ওমর ফারুক সেক্রেটারী চররুহিতা ইউনিয়ন ,সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, সাহসী নেতাকর্মী ও জেলা, উপজেলা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন ।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান,
আয়োজিত মোটরসাইকেল এই শোভাযাত্রার মাধ্যমে আগামী দিনে প্রস্তুত শুরু হয়ে গেলো। আজকেরে শোভাযাত্রায় ৩০০টি মোটরসাইকেল আয়োজন করা হয়েছে ।এই চররুহিতা ইউনিয়নে আমরা সৎ লোকের শাসন প্রতিষ্ঠার করতে চাই। প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরে ঘরে আমরা সৎ লোক প্রার্থী দিব।