বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৫৫
ব্রেকিং নিউজ

কালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

রিপোর্টার : মোহাম্মদ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধি
প্রকাশ : সোমবার , ৮ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৪:৩৬

 নড়াইলের কালিয়া প্রেসক্লাবের  উদ্যোগে অসহায় ছিন্নমূলের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। 
 সোমবার (৮ই জানুয়ারি)সকালে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহি নেতৃত্বে কালিয়া বাসস্ট্যান্ডে, কালিয়া রথখোলার সামনে, পাঁচকাহুনিয়া স্ট্যান্ডে  দুঃস্থ গরিব অসহায়দের মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের  সিনিয়র সাংবাদিক দৈনিক খবরের জেলা প্রতিনিধি শেখ ফশিয়ার, রহমান, দৈনিক খুলনা টাইমসের মোহাম্মদ উজ্জল শেখ, দৈনিক গণতন্ত্রের নিজস্ব প্রতিবেদক পুলক ঘোষ, নড়াইল কন্ঠ পত্রিকার  মাহিদুল ইসলাম ও বিন্দিয়া খানম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহী বলেন, অসহায় ছিন্নমূল মানুষের পাশে থাকার জন্য এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে  সাংবাদিকরা সহায়ক ভূমিকা রাখবে। 
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১