- শ.ম. শহীদ
খুব সহজে পাইনি এদেশ
রক্তগঙ্গা বয়েছে
হাজার হাজার মা-বোনেরও
মান-সম্মান ক্ষয়েছে।
ইতিহাসের পাতায় পাতায়
ওসব লেখা রয়েছে
অনেক ত্যাগের বিনিময়ে
দেশটা আমার হয়েছে।
সে অর্জনে- কাদা ছুঁড়িস
রক্তচোষা হায়না
একাত্তরে কী করেছিস
সেটা ভোলা যায় না!
পোশাকটাকে বদল করে
যতই করিস বায়না
আমজনতা তোদের চেনে
মিষ্টিকথা খায় না!