বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২২
ব্রেকিং নিউজ

কবিতা :-বিচিত্র ফাল্গুন

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ১০:৪৮

কবি:- 

ফজিলা ফয়েজ 

গাছে গাছে মুকুলের হাসি এলো ঋতুরাজ

সুরে সুরে গাইছে গান পাখি সকাল সাঁঝ।

নরম হাওয়া দিচ্ছে দোলা পলাশের ডগায়

দোয়েল কোয়েল দিচ্ছে উকি শিমুলের খোপায়।

সবুজের মাঝে করছে খেলা রঙিন প্রজাপতি

মাধুরী মিশিয়ে আলো ছড়ায় জোনাকি তার সাথী।

পুকুর পাড়ে মাতিয়ে উঠেছে ঝিঝিদের দল

অতিথি হয়েছে বালি হাঁস সুরে কলকল।

প্রকৃতিতে জেগে উঠেছে আনন্দের রাহু

হালকা শীতের উষ্ণতা দেয় বাতাসের বাহু।

অঙ্গনে আজ ফুলের মেলা মধুর উল্লাস

কি অপরূপ কাব্য সেথায় ফোটে রুদ্রপলাশ।

সন্ধ্যার আকাশ সাজছে দেখো লক্ষতারার মেলা

কবির গলায় পড়বে আজ মহুয়ার মালা।

কচি কাঁঠাল লিচুর গন্ধে মৌমাছি ব্যাকুল 

দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়ায় বিচিত্র ফাল্গুন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১