বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৫
ব্রেকিং নিউজ

দ্রুত পাখি বিদেশিনী

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ , বিকাল ০৪:৪৮

আব্দুস সাত্তার সুমন 

দ্রুত পাখি পালিয়ে গেল 

জীবন নিলো কেড়ে, 

পাহারাতে তীক্ষ্ণ ঈগল 

নিজের আবাস ছেড়ে। 


চিল শকুনের দলটি এবার 

পালায় বেড়ায় কেন?

উট পাখিরই লম্বা ডানায় 

উড়ে না সে যেন!


ময়না টিয়া কাক হয়েছে 

মুরগি দখল মাঠে, 

অতি চালাক চড়ুই এখন 

পেঙ্গুইনের ঘাটে। 


দ্রুত পাখি বিদেশিনী 

শঙ্খ আনাগোনা, 

সুযোগেরই শালীকেরা 

ধরতে যেন মানা। 



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১