বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৭
ব্রেকিং নিউজ

কবি শওকত আলম'র দৃষ্টিতে--

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ২৪ মে ২০২৪ , রাত ০৮:৫৪

কবি শওকত আলম'র দৃষ্টিতে--

"শতধারায় কবিতার সংজ্ঞা"  


০১. কবিতা তো আমার মায়ের আদর মাখা 


সোহাগ মাখা ঝিলিক তারা মিষ্টি হাসি। 


০২. অমর অনুভূতির ঝংকার মালার প্রকাশ হলো কবিতা।


০৩. সৃজনশীল বাণীঅভিধান হলো কবিতা।


০৪. আকাশ পাতাল ষোলকলা পূর্ণের নাম কবিতা। 


০৫. প্রেম ভালোবাসা ও অশান্তির উৎসে জন্মই কবিতা।


০৬. অন্তহীন চেতনা ও অনুভূতির নির্যাসকে বলে কবিতা।


০৭. পরমাত্মার পরম বার্তাও কবিতা। 


০৮. আত্মার ব্যাকারণ হলো কবিতা।


০৯. জাতকের মনের যাতনাই হলো কবিতা।


১০. চাতক মনের কথাগুলোই কবিতা। 


১১. হৃদয় অনুভূতির পরমাণু হলো কবিতা।


১২. বিরহী বিলাপ শ্লোকবার্তা কবিতা বলে।


১৩. জন্ম মৃত্যু সমাধি কবিতার সংজ্ঞা।


১৪. প্রকৃতির রূপের স্বরূপও কবিতা।


১৫. চন্দ্র সূর্য গ্রহতারা চোখাচোখি মিটিমিটিই কবিতা।


১৬. স্বফেদ কাশের বনে দোলায় হওয়া কবিতার ঝংকার ।


১৭. প্রেমিক প্রেমিকার অভিসারও কবিতা।


১৮. নাদুস নুদুস অবুঝ শিশুর হাসিকান্নাও কবিতা।


১৯. সাগর নদীর উতাল পাতাল উর্মিমালাই কবিতা।"


২০. ভোরের আলো ফোটে আর মধুর আজানই কবিতা।


২১. ঝুমুরঝুমুর বৃষ্টি পড়ে জানলা ভেজে সিঁড়ি পরে এইতো কবিতার পর্ব।


২২. কল্পনাশক্তির মোহিনী কাহিনী হলো কবিতার কবিতা।


২৩. সৃজনশীল সম্ভার হলো কবিতা।


২৪. আত্মা ও পরমাত্মা পরস্পর হলো কবিতা।"


২৫. টোকাই ভিক্ষুক থালা পাতে দ্বারেদ্বারে কবিতার প্রকাশ। 



২৬. জলন্ত সিগারেট ও দ্যাশলাই'র ফুলকিই একটি কবিতার বার্তা।


২৭. পাণিপীড়ন ঝর্ণা ধারার মোহিনী আবেগই কবিতা। 


২৮. বিড়ালের ঘোলাচোখের করুণ চাহনিই কবিতা। 


২৯. শহরের উঁচুনীচু অট্টালিকাই রঙিলা কবিতা। 


৩০.ধনী গরীব উঁচু নীচু ভাব কবিতার প্রকাশ। 


৩১. অমাবস্যা পূর্ণিমার অমর কথামালাই কবিতা। 


৩২. সমুদ্র তীরে চোরাবালির মায়াজাল বোনে কবিতা। 


৩৩. অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসার বহিঃপ্রকাশই কবিতা। 


৩৪. পিতামাতার মুখেমুখে শিশুর চুমুই কবিতা। 


৩৫. আষাঢ় শ্রাবণ বারিধারার সংগীত হলো কবিতা। 


৩৬. মারামারি খুনোখুনি জটলা ধাঁধার নোঙ্গর হলো কবিতা। 


৩৭. ভাবের প্রকাশ মাত্রই একক অনন্য কবিতা। 


৩৮. সুর কলার মিলন সারথি হলো কবিতার সম্ভার। 


৩৯. ছন্দমাত্রার তাললয় মিলন মেলা হলো কবিতা। 


৪০. মেঠোবাঁকে রাখালের বাঁশির সুর কবিতার ঝংকার। 


৪১. ধুধু মরু ভাস্কর কবিতার গাঁথনি। 


৪২. আঁধার রাতে ছায়াপথে তারার ঝিলিমিলি কবিতা। 


৪৩. ময়ুরের কেকাধ্বনি মুখোমুখি জুটি হলো কবিতা। 


৪৪. সন্ধ্যায় ঘরে ফেরে পাখি সূর্য পাটে কবিতা। 


৪৫. রাজনীতি সংস্কৃতি সমাজ পাঠই কবিতা। 


৪৬. লঞ্চঘাট ফেরীঘাটে ট্রাজেডি হলো কবিতা। 


৪৭. রাজনৈতিক স্বাধীনতা ও ট্রাজেডি বার্তা কবিতা। 


৪৮. চাষির ক্ষেতে হাওয়া নাচে শস্য ফোটে কবিতা। 


৪৯. প্রথম প্রেমের বহিঃপ্রকাশ শিহরণ হলো কবিতা। 


৫০ ইতিহাস ঐতিহ্য বিচার সংস্কৃতির মাত্রা হলো কবিতা। 



৫১. অর্থবোধক ছন্দমালাই কবিতার প্রকাশ। 


৫২. অপসাংস্কৃতিক রোধে বিপ্লবী শ্লোগানের প্রকাশ হলো কবিতা। 


৫৩. পালকির দোরে বউ ঘোমটা টানে কবিতার প্রকাশ। 


৫৪. সন্ধ্যা তারা ফোটে বকুল ঝরে কবিতারই প্রকাশ করে। 


৫৫. খাঁখাঁ রোদ্দুর মাঠেমাঠে সাদাসাদা ফোটে তিলফুলই কবিতা বলে। 


৫৬. ইছামতী মধুমতী গোমতী নদীমাতা কবিতার প্রকাশ। 


৫৭. শুলোবনে গেঁথে যায় গাজী গোলাপ গাজীই কবিতা। 


৫৮. মিছিলের অগ্রভাগে গুলিখায় জনতায় কবিতার  প্রকাশ। 


৫৯. ঈদদোলে ঈদগাঁয় কোলাকুলি নতুন পোশাক কবিতার কথা বলে।  


 ৬০. বীরমুক্তিযোদ্ধা সোহরাব সরদার একজন ফ্রীডম ফাইটার কবিতার গৃহস্থালির সংজ্ঞা দেয়। 


৬১. আল্লাহ নবীর দিদার সেরা উপহার স্বপ্নসারথিই কবিতা বলে। 


৬২. হজ্জ করি স্বপ্ন যোগে নামাজ পড়ি হেরার গুহায় এই  তো কবিতা। 


৬৩. পাখি ডাকে ভোর হয় কবিতা দাওয়াত দেয় ফজরের নামাজের। 


৬৪. আমাদের শরীরের ভাঁজে ভাঁজে লেখা আল্লাহ নাম একেই বলে কবিতা। 


৬৫. দুইচোখে যা দেখি শুধু লেখা আল্লাহ নবীর নাম, এই হলো পতাকা, এই বলো কবিতা ।  


৬৬. হে আমার রব! উমরাহ হজ্জ করতে চায় মন, নাওনা বারি খোদ-খোদা এইতো কবিতা।


৬৭. ফুলে ফুলে ভোমর নাচে গুণগান শত খোদারী রাহে এইতো কবিতা। 


৬৮. সাগরে ঝড় উঠে মাঝিমাল্লা হাকে ডাক বারিতায়াল্লাহ কবিতা কহে।


৬৯. কুড়ানি ধানখোটে ঘাসফুল ফোটে, ডাকে রব-  আঠারোবাকী তেলিগাতীই কবিতা। 


৭০. কপোতাক্ষ নদে বানডাকে  জিকির ফিকির প্রতিবার ফোটে রব, এই তো কবিতা। 


৭১. শানুদেশ ঘামে যেন ডাকেশখা ঝর্ণাঝরে প্রেমের সাড়া কবিতার শিরোনাম। 


৭২. চায়ের কাপে হাজার রকম চুমু যেন স্বর্গের প্রিয়তমা  কবিতা। 


৭৩. ঝুমকো জবা জয়ার গালে প্রজাপতি দেয় চুমু কবিতা বলে। 


৭৪.  আমার মা কোরআন হাদীস পাঠে জীবন গড়ে এইতো কবিতা। 


৭৫. রাজধানী শহরে শহীদি কাফেলা একটি মিছিল নামে এইতো কবিতা। 



৭৬. প্রতিদিন শতধারায় কতমন কালিমার শপথ কাটে এই হলো কবিতা। 


৭৭. বীণার তারে শতধারায় শতরাগ কবিতা গীত গায়। 


৭৮. স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত ছন্দবদ্ধ অর্থবোধক রূপরসের বাক্যই কবিতা। 


৭৯. শহীদি রক্তে ভেজা পাজ্ঞাবী পাজামা যত  পোশাকআশাক কবিতার খবর। 


৮০. ফাঁসির মঞ্চে নির্ভীক মনোবল, জান্নাতি খুশি হাসি কবিতা বলে।


৮১. অন্তরের গভীর ক্ষত ছন্দেবন্ধে প্রকাশ কবি ও কবিতার সংজ্ঞা । 


৮২. যুগেযুগে ভালোবাসা কথামালা কবিতার ঝংকার কবিতা।


৮৩. অশান্তির লোনাভূমি কবিতা ও দার্শনিকের জন্ম সংজ্ঞা। 


৮৪. কবিতার সংজ্ঞা শক্তি বল সুধা ও বিষাক্ত তীর জাগায় রূপালী সকাল। 


৮৫. ফুলকলি বাসি বলে প্রেমিকের মন বাসি হয় না, হয় হাজার কবিতা। 


৮৬. আকাশ জুড়ে নীলের গম্বুজ কবিতা বলে।


৮৭. দিগন্ত জুড়ে অমর কবিতার গাঁথনি। 


৮৮. রাজবাড়ি রাজদরবার সুবিচার সুশাসন কবিতা। 


৮৯. আপন মনে তিলেতিলে মানব সম্পদ গড়ে সংগঠন সংগঠক কবিতা। 


৯০.  মুমূর্ষু রোগীর স্বজনপাশে চোখেমুখে নিদান আশার বাণী হলো কবিতা। 


৯১. বাসর রাতে দুটিমনে চাঁদের আলো ঘর করে উজ্জ্বলা কবিতা বলে। 


৯২. খোদার মেহমান কাবাতোয়াফ করে, হাজরে আসওয়াদ চুমুদেয় রহম ঝরে কবিতা। 


৯৩. আল্লাহ নবীর আশিক গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাঁরে দেয় সেজদা- এইতো কবিতা। 


৯৪. ইসলাম জগতে বিশ্বজনীন মানুষ গড়ার কবিতা। 


৯৫. শরতের আকাশখানি রূপেগুণে রূপকথার মহাকাব্য । 


৯৬. খোলা আকাশের নীচে শীতের জড়োতা বলে হাজার কবিতা। 


৯৭. ইকামতে দ্বীনের মিছিল জাগে দিবানিশি প্রতিভোরে   বাংলাদেশই হলো কবিতা। 


৯৮. পৃথিবীতে আনুগত্যের কবিতায় গোলাপ ফোটায় ইসলাম মুসলিম উম্মাহ। 


৯৯. ইসলাম মানলেও শ্রেষ্ঠ, না মানলেও শ্রেষ্ঠ, 


ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, এই হলো কবিতা । 


১০০.সোনালি জগতে নেতৃত্ব আনুগত্য সেরা কবিতার কবিতা।


(ক). সত্য সুন্দর অলংকার ঝলমল গাঁথুনীর ঝংকার অবয়ব সীলমোহর হলো কবিতা।


(খ). অর্থবোধক ছন্দোময় কাঁসার বাটির মতো ঝনঝন শব্দগুচ্ছই কবিতা।


(গ).কবিতা হলো নান্দনিক শব্দশিল্পগুচ্ছের অনন্য অর্থবোধক প্রকাশ।


(ঘ). কবিতা তো কবি'র আবেগ অনুভূতির নান্দনিক চরিত্রের অপরূপ সৌন্দর্য্যের ভাস্কর্য রূপায়ন।


(ঙ). নান্দনিক শৈল্পিক অবয়ব সৃষ্টিসুধা কবিতার সংজ্ঞা।



যোগাযোগ ঠিকানাঃ-


কবি, হাকীম


ডাঃ শওকত আলম


কে, বাইনতলা, বটিয়াঘাটা,


খুলনা, বাংলাদেশ।


০১৯১৪৭৭০৯১০






"

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১