নড়াইল এর কালিয়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম বিএনপিতে যোগদান করেছেন।
১১ জুন (বুধবার) বিকাল ৪ টায় ডাকবাংলো চত্তরে মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি শত শত সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম.ওয়াহিদুজ্জামান মিলু সহ বিভিন্ন সহযোগী অংগসংগঠনের নেতা-কর্মীরা।