নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দুবৃত্তরা আনিস শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার (৩১ মে) রাতে চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত আনিস চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস শেখ ঘুরতে ইটভাটা এলাকায় যায়। এরপর দুবৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নেয়ার পথে সে মারা যায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। কলাবাড়িয়া বাজার সহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।