বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ০১:২৯
ব্রেকিং নিউজ

ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ১ ছাত্রী

রিপোর্টার : ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৬ জুন ২০২৪ , দুপুর ০২:০০

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ে যথারীতি আবার বাড়ি ফিরে আসে। পরে পরিবারের অনুমতি নিয়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয়। উপজেলার নলদী এলাকায় বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা জোরপূর্বক কেড়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড়-থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে তখন মাটিতে পড়ে গেলে তাকে ওই বখাটেরা নির্জন এলাকায় ধরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। স্কুলছাত্রী বাড়িতে এসে পরিবারকে এ কথা জানায়।

পরিবারের লোকজন লোহাগড়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ নলদী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১