বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৭
ব্রেকিং নিউজ

কবিতা :-রোজায় দ্বিগুণ সওয়াব

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ৯ মার্চ ২০২৫ , দুপুর ১২:০০

কবিতা :-

আব্দুস সাত্তার সুমন

রোজার মাসে দ্বিগুণ সওয়াব

দ্রব্যমূল্যে আগুন,

লেবুর হালি একশ টাকা  

দাম বাড়িয়ে দ্বিগুণ।

দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে

মনে করে নবাব,

কলা, তরমুজ কেজি দরে

ফেরাউনের স্বভাব।

শয়তান নাকি বাঁধা থাকে

আত্মশুদ্ধির মাসে,

মানুষরূপী মজুদ দাতা

হারাম ভালোবাসে।

ঘুষের টাকায় দান, খয়রাত

তৃপ্তি আনে মনে!

লোক দেখানোর ইবাদতে

যাকাত দেয় জনে।

দ্বিগুণ সওয়াব পেতে হলে

ন্যায্য মূল্যে রই,

পাপাচার, মিথ্যা ছেড়ে

রোজায় শুদ্ধ হই।





 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১