স্টাফ রিপোর্টার, মো বাবর আলী
নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরাতন গোডাউন থেকে কম্বল চুরি করার সময় ০২ জনকে ধরে উপজেলা ইউএনও কাছে সপর্দ করেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ শওকত আলী ও প্রশিক্ষক মোঃ শাহরিয়ার হোসেন।
২৩ ডিসেম্বর রাত ৮ টার সময় কালিয়া কৃষি অফিসের গাড়ীর ড্রাইভার অতনু কুমার ঘোষ, পিতা মৃত্য শ্যামল কুমার ঘোষ ও বাবু শেখের ছেলে আব্দুর রহিম গ্রাম বড় কালিয়া ত্রাণের কম্বল চুরি করে যাওয়ার সময় হাতেনাতে ধরা খায়। উপজেলা আনসার কমান্ডার তাৎক্ষনিক তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা কাছে নিয়ে গেলে তিনি কালিয়া থানার ভারপ্রাপত কর্মকর্তার নিকট কম্বল চোরদের সোপর্দ করেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই কম্বল চোরদের ছাড়াতে একাধিক প্রভাবশালী ও পদধারী নেতা আমার নিকট ফোন করে,কিন্তু সাধারণ মানুষের হক যারা নষ্ট করে তাদের কোন রকম ছাড় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
তবে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে আসা এ সকল কম্বল চুরি হওয়ার পর উদ্ধার করে প্রশংসায় ভাসছেন কালিয়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শওকত আলী ও প্রশিক্ষক শাহরিয়ার হোসেন।
এ বিষয়ে উপজেলা আনসার কোম্পানি কম্যান্ডার শওকত আলী বলেন, বাংলাদেশ আনসার সরকারি সম্পত্তির রক্ষায় সবসময় কাজ করে থাকে। আমরা এরই ধারাবাহিকতাই সরকারি চুরি যাওয়া কম্বল চোরসহ হাতনাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করি।