মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কিশোর উন্নয়ন ক্লাব এন্ড পাঠাগারের ২০ বছর পূর্তিতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে ৮ জুন রবিবার সকালে উত্তর হিন্দুকান্দি ক্লাব কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। বিকেলে খেলাধুলা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে কাশিরায়ের কিচ্ছা নাটক অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টুর পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ক্লাবটি ২০০৫ সালে সাবেক মেয়র মরহুম আলহাজ্ব টিপু সুলতানের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। ক্লাবে বর্তমান ১৮২ জন সদস্য রয়েছে। সকল সদস্যদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনীর আনন্দ উদযাপিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব টিপু সুলতানের ছেলে সাব্বির আহমেদ চম্পক বলেন, তৎকালীন এই ক্লাবটি আমার বাবার প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে। আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত যেভাবে এই ক্লাবকে সার্বিক সহযোগিতা করে গেছেন। আমি যতোদিন বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার স্মৃতি ধরে রাখতে সার্বিক সহযোগিতা করে যাবো।
মো: ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২