কবি:-
কবি শওকত আলম
বউ পিটানো খুন্তি তুমি
বউ পিটানো ষাঁড়,
বদের পাঠা গদের লাঠা
মটকে দেবে ঘাড়।
নেশারঝোঁকে রূপের তামাক
জ্বালাই দেবে নাড়।
মুড়কি ভাজা ঘুষকি খাঁটা
চোখের পলক থির,
বউ ভালোনা শুটকি তারিফ
আলিফ লায়লা খির।
জেনার জাগর সুরমা ঝিলিক
নটির টানে শির।
কুলের চটি তামাক ভাঁজে
কপাল পোড়া পাত,
কুকুর চাটে অশুর বাটে
বেশ্যা বাড়ে ভাত।
সাপের ঝুলে কোটির ফুলে
ভাঙ ধুতরার জাত।