বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:১৭
ব্রেকিং নিউজ

পুলিশের ব্যারিকেড ভেঙে দিলেন শিক্ষার্থীরা :- উত্তাল শাহবাগ,

রিপোর্টার : মিজান হাওলাদার ঢাকা
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১১ জুলাই ২০২৪ , বিকাল ০৫:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরির সব গ্রেডে কোটা প্রথা যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে ফের বাংলা-ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান।  সেখানে পুলিশ ব্যারিকেড দেয়।শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে গেছে।আরেকটি অংশ শাহবাগে রয়ে গেছে।  শিক্ষার্থীদের যে অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে গেছে, তাদের পেছনে পুলিশ যাচ্ছে।

গো ব্যাক স্লোগান দিয়ে পুলিশ জলকামান পিছিয়ে নিচ্ছে। পাশাপাশি বঙ্গবন্ধু মেডিকেলের গেটে মেট্রোর নিচে ব্যারিকেড দিয়েছে। মেট্রোর নিচে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১