বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:৫১
ব্রেকিং নিউজ

বটিয়াঘাটায় জাতীয় পার্টি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জিএম কাদেরের পুতুলে আগুন ও বিক্ষোভ

রিপোর্টার : মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :--
প্রকাশ : শনিবার , ১৩ জানুয়ারী ২০২৪ , সন্ধ্যা ০৬:২৭
খুলনার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় থানার মোড়ে ১৩ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক সচিব বর্তমান প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় কে পার্টির দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.প্রশান্ত কুমার বিশ্বাস,নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বটিয়াঘাটা উপজেলার প্রধান প্রধান সড়ক গুরে থানার মোড়ে কুশপুত্তলিকা আগুন দেওয়া হয়। 
 এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহী, উপজেলা যুব সংহতির সভাপতি অসীম মল্লিক, খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ শাওন হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী তরিকুল, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মিলন কান্তি বালা, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি শহিদুল গাজী, সাধারণ সম্পাদক শহিদ সানা, বটিয়াঘাটা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্র সমাজের দপ্তর সম্পাদক মানস সরকার,উপজেলা ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন দবির,আল-আমিন শিকদার, জাপা নেতা বিল্লাল হাওলাদার, মাহমুদুল হাসান, শুকুর গাজী, নেতা ফারুক শেখ, এনামুল গাজী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১