মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫০
ব্রেকিং নিউজ

নড়াইলের বড়দিয়ায় কবি, প্রয়াত প্রধান শিক্ষক অসিত বরণ দাশ নাগরিক কমিটির শোকসভা অনুষ্ঠিত

রিপোর্টার : বিশেষ প্রতিনিধি: মোঃ জিহাদুল ইসলাম
প্রকাশ : শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ , রাত ০৯:৪৮
'আবর্জনা পুড়িয়ে ফেলো দূর করে দাও সব অবসাদ ঝান্ডা ওড়াও, সবাই বলো- ইনকিলাব জিন্দাবাদ।' 'ঝান্ডা ওড়াও', কবি:- অসিত বরণ দাশ
নড়াইলের বড়দিয়ায় কবি, প্রয়াত প্রধান শিক্ষক অসিত বরণ দাশ নাগরিক কমিটির আয়েজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 
২৯ নভেম্বর (শুক্রবার)  বিকাল ৩ টায় বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়। 

কমিটির সদস্য বিধান দাশের সঞ্চালনায় ও কমিটির আহ্বায়ক মোল্যা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন কুমার দাশ ঝন্টু, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতউল্লাহ , খান লুৎফার রহমান,মোল্যা সাখাওয়াত হোসেন, মোল্যা- বাবুল হোসেন, কিশোর বায়, মোঃ অলিয়ার রহমান, বিরেন্দ্র নাথ দাশ,অপর্না মজুমদার, শেখ আর সবুর, আশরাফুল হাবিব শিহাব,দিলরুবা ইয়াসমিন, প্রবীর বায়, এ কে এম শহীদুল ইসলাম এবং  এলাকার সুধীজনসহ অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নড়াইল জেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষাবিদ, কবি, বীর মুক্তিযোদ্ধা, সর্বজন শ্রদ্ধেয় অসিত বরণ দাশ গত ২০২৪ সালের ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রয়াত হয়েছেন। একজন আদর্শ 'মানুষ গড়ার কারিগর' হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে তিনি গড়ে তুলেছেন, নেতৃত্ব দিয়েছেন শিক্ষক আন্দোলনে। মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল রাজনৈতিক, সাহিত্য ও সাংস্কৃতিক এবং  সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। তাঁর প্রয়াণে গভীরভাবে শোক জ্ঞাপন করেন ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,  বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১