কবি:-
লাবনী খানম
প্রার্থনা মোর এই পঁচিশে
থাকবো সবে মিলে,
দুঃখ -ব্যথা যাক ঘুচে যাক
মহব্বত হোক দিলে।
ফুল-পাখিরা ডাকবে হেসে
এসো প্রাণের সাথী,
মিলেমিশে থাকবো সবাই
মানব নামের জাতি।
মারামারি হানাহানি
হিংসা -বিবাদ ভুলে,
এক হয়ে সব কর্ম করে
চলবো সুখে দুলে।
জাতি, ধর্ম নির্বিশেষে
হাতে হাতটি রেখে,
দুখ-হতাশা অমানিশা
আলোয় রাখবো ঢেকে।
যুদ্ধ নয় আর মিলনের গান
দেশে উঠুক বেজে,
আগামী হোক সুখ-সমৃদ্ধি
নব নব সেজে।