মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৩৯
ব্রেকিং নিউজ

তাসকিন-শরিফুল-তানজিমের চোখে সাকিব যেমন

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ৭ জুন ২০২৪ , রাত ০৯:৫০

অন্য অনেকের মতো সাকিব আল হাসানকে নিয়ে মুগ্ধতার কমতি নেই তাঁর সতীর্থদের। আইসিসির প্রকাশিত এক ভিডিওতে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের মুখে সাকিবকে নিয়ে সেই মুগ্ধতার কথাই শোনা গেল আরেকবার।

সাকিবের সঙ্গে অনেক দিন ধরেই খেলছেন তাসকিন। এই পেসারের চোখে সাকিব কিংবদন্তি, 'তিনি কিংবদন্তির সমান।

তিনি উদাহরণ তৈরি করে রেখেছেন যে বাংলাদেশের কেউও বিশ্বক্রিকেটের একজন তারকা হতে পারেন। তিনি আমাদের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় উদাহরণ।'

তরুণ পেসার তানজিম সাকিবের সঙ্গে এখনো খুব বেশি ম্যাচ খেলেননি। তবে কাছ থেকে দেখেছেন।

তিনি জানিয়েছেন, তাঁর বেড়ে ওঠা সাকিবকে দেখে। তানজিমদ বলেন, 'সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি তার ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয়।

আমরা তার সম্পর্কে একটা জিনিস ভালোবাসি,  তিনি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আর এটা সত্যিই আমাদের জন্য বড় অনুপ্রেরণার।'

তানজিমের তুলনায় সাকিবের সঙ্গে বেশি খেলার ও মেশার সুযোগ হয়েছে শরিফুলের। সাকিবকে নিজেদের জন্য বড় পাওয়া মনে করেন তিনি, 'আমাদের জন্য অনেক বড় পাওয়া। উনি এত সুন্দরভাবে সবাইকে সমর্থন করে, জুনিয়র ও সিনিয়র সবার সাথে খুব ভালোভাবে মিশে।

উনার সঙ্গে খেলা, ড্রেসিংরুম শেয়ার করতে পারা, আমাদের জন্য বড় একটা গর্বের বিষয়।'

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১