প্রতিযোগিতা আইন-২০১২ লঙ্ঘন করার অভিযোগে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। পাশাপাশি ফুডপান্ডার ওপর বিধিনিষেধও আরোপ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে বাধা দিতে পারবে না ফুডপান্ডা
অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে রেস্টুরেন্টগুলোকে.।
জানা যায়, এমজিএইচ রেস্টুরেন্টস ২০২০ সালের ডিসেম্বরে খাবার সরবরাহের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অবস্থানের অপব্যবহার এবং নীতিবহির্ভূত কার্যকলাপ পরিচালনার অভিযোগ করে, ফুডপান্ডার বিরুদ্ধে তাদের এতে বলা হয়, এমজিএইচ রেস্টুরেন্টস ও ফুডপান্ডা বাংলাদেশ ২০১৮ সালে একটি নির্দিষ্ট কমিশন হারে ফুডপান্ডার অনলাইন প্ল্যাটফর্ম এবং সেবাগুলো পাওয়ার জন্য চুক্তি করেছিল। করোনা মহামারি এবং দেশব্যাপী লকডাউনের সময় রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামে। রেস্টুরেন্টগুলো তখন টিকে থাকার জন্য লড়াই করতে শুরু করে।
অভিযোগে আরও বলা হয়েছে,ফুডপান্ডা বলেছে যে কমিশন বাড়ানো না হলে তারা ডেলিভারির পরিসর কমিয়ে দেবে। রেস্টুরেন্টকে কমিশন হার বাড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। এমজিএইচ রেস্টুরেন্টসহ অন্যান্য বাজারে প্রভাবশালী ফুডপান্ডা বাংলাদেশ তাদের অবস্থানের অপব্যবহার করে।
বিসিসি চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন বলেন, নান্দোস এবং পেয়ালার মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় বাধার সৃষ্টি করেছে ফুডপান্ডা। এই দুটি জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ডের মালিক এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড।