বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৩৪
ব্রেকিং নিউজ

কবিতা :-তাজা প্রাণ

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ , সন্ধ্যা ০৭:০৭

কবি :-

আফছানা খানম অথৈ

হাসিমাখা মুখে তাহার

গালে পড়ে টোল,

মায়াভরা মুখটা তাহার

অনেক সুন্দর গোল।


বন্ধু বান্ধব সবার সাথে

থাকত মিলেমিশে,

ভালোবেসে হেসে হেসে

থাকত আবেশে।


এই হাসিটার জন্য সে

হলো চরম অপমান,

অবশেষে কেড়ে নিলো

তাহার তাজা প্রাণ।


খুনির রায় মৃত্যুদণ্ড

হয় যেন কার্যকর, 

আইনের কাছে হলো

সবার এই আবদার।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১