মোঃ রুহুল আমিন
আর এম ইন্টারলাইনিংস
বন্ধুমহল---- গণে,
রাঙ্গামাটি– ভ্রমন করবো
বেজায় খুশি মনে।
অনেক বছর পরে যাওয়া
পাহাড় পর্বত যেথায়॥
আর এম গ্ৰুপের বন্ধুমহল
যাচ্ছি আমরা সেথায়।
ভ্রমন মানে ঘুরতে যাওয়া
সে'তো মনের টানে,
মন উল্লাসে যাচ্ছি আমরা
বহু-দূরের পানে।
পাহাড় পর্বত দেখতে পাবো
সেথায় তবে গেলে,
পাহাড় চূড়ায় উঠবো যেনো
পাখির ডানা মেলে।
পাহাড় পর্বত দেখবো যতো
কল্পনায় যে ভাসে,
বিষাদী ভাব কাটিয়ে আজ
মন আনন্দে হাসে।
বন-বনানী কাপ্তাই লেকের
অপূর্ব এক সৃষ্টি,
হৃদয় উজাড় করবে জানি
এক পলকে দৃষ্টি।
ভ্রমন জ্ঞানে অনেক কিছু
হবে জানি অর্জন,
একঘেয়েমি জীবন যাপন
ভ্রমনে সব বর্জন।
বেজায় খুশি হলাম সবাই
রাঙ্গামাটি ঘুরে,
অম্লান হয়ে —এমন স্মৃতি
রবে হৃদয় জুড়ে
দৃষ্টি নন্দন সবুজ কানন
গাছ গাছালি ঘেরা,
ভ্রমন করে—-রাঙ্গামাটি
মন উল্লাসে ফেরা।