বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৭
ব্রেকিং নিউজ

কবিতা :- সাম্প্রদায়িক সম্প্রীতি

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ , রাত ১১:২৮

কবি :- 

মোঃ রুহুল আমিন 

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান

ধার্মিক সবে ভাই,

জগৎ কূলে ধার্মিক ছাড়াই 

মানুষ কোথাও নাই।


ধার্মিক মরলে ধার্মিক কাঁদে

অদ্ভুত নিয়মনীতি,

সাম্প্রদায়িক সম্প্রীতি আজ 

বাড়ায় শুধু ভীতি।


স্বার্থের জন্যে পৃথিবী আজ 

শ্মশান আর গোরস্থান,

মসজিদ মন্দির ভাঙ্গতে মাতে 

মরে হিন্দু মুসলমান।


মানুষ আজি মরণ যুদ্ধের 

পায় না কভু ভয়,

নব অস্ত্রের জানান দিয়ে 

পেতে চাচ্ছে জয়।


মরছে মানুষ লাখে লাখে 

মরণে নেই লাজ,

ধর্মান্ধতায় হিন্দু মুসলিম 

মরছে শুধু আজ।


হিন্দু মুসলিম ধর্মের বিভেদ

ঘোচেনি তো ধন্দ,

ফুটবে দৃষ্টি আঁধার টুঁটে 

হবে সেদিন বন্ধ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১