বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৪৪
ব্রেকিং নিউজ

মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার : শায়েক আহমদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রতিনিধি:
প্রকাশ : সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ , রাত ১০:০৩

"দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে  কর্মসংস্থান সৃষ্টি"শীর্ষক প্রকপ্লের মৌলভীবাজার ব্রাঞ্চো এর ১ম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 মৌলভীবাজার সদর উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা, হোসেন শাহ্ এর সভাপতিত্বে ও ই-লার্নিং এন্ড আর্নিং মৌলভীবাজার শাখার ট্রেইনার সজিব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক, ফরহাত নূর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক ইকবাল নাসির,ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, মার্কেটিং অফিসার খাদিমুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর মোশারফ হোসেন,জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ এবং ১ম ব্যাচের ২শাখার ৫০ জন প্রশিক্ষণার্থী । প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্দ জ্ঞান ও  দক্ষতা কাজে লাগিয়ে অর্থ উপার্জনে নিজেদের নিয়োজিত করার পরামর্শ প্রদান করেন। একইসাথে জেলার অন্য যুবদের এ প্রশিক্ষণে উদ্বুদ্ধ করতে অনুরোধ করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১