বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫২
ব্রেকিং নিউজ

কবিতা :-একজন ভালো পথিক

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন মামুন মোল্যা
প্রকাশ : সোমবার , ২১ অক্টোবর ২০২৪ , রাত ১০:৪৫

মোঃ রুহুল আমিন 

জন্ম মৃত্যুর মাঝখানেতে

পায়চারিতে সবে,

সৎ চরিত্রের গুণটা পেলে 

সার্থক জন্ম ভবে।

সৎ চরিত্রের চরিত্রবান 

হলে অহং করো,

অহংবোধের সেই সম্মানে

তবে জীবন গড়ো।

সম্মান পাবে এই ধরাতে 

চরিত্রবান হলে,

গড়তে পারো সুন্দর জীবন 

যেন তাহর ফলে।

সৎ চরিত্রে গুণটা থাকলে 

তবে সম্মান পাবে,

লোভ শোষণে ধ্বংস আনে 

জীবন বৃথা যাবে।

চরিত্রবান জীবন যদি

গড়তে নাহি পারো.

অভিশপ্তের জীবন নিয়ে 

এই বসুধা ছাড়ো।

অভিশপ্তের জীবন তবেই 

সার্থক জন্ম নয়,

চরিত্রবান মানুষ মাত্রই 

করলো ধরা জয়।

ভালো পথিক ভালো মানুষ 

বলে সকল জনে,

সার্থক জন্ম এই বসুধায় 

বলো নিজের সনে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১