২৭ মে (মঙ্গলবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ সদস্য সচিব বাবর চৌধুরীর সঞ্চালনায় এবং গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুন নুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্টান্ডিং কমিটির সদস্য,আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু,গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক প্রমূখ।