আগামী ১৬, ১৭ ও ১৮ জুন পবিত্র ঈদ-উল-আজহাকে ঘিরে সরকারি ছুটি থাকবে। তবে কোরবানির ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার(১৪ ও ১৫ জুন ) এবং রবিবার(১৬ জুন ) সরকারি ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলার অনুযায়ী, এই তিন দিন ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় পূর্ণ দিন ব্যাংকিং কার্যক্রম চলবে।
তৈরি পোশাক খাতের রপ্তানি বিল বিক্রয় ও শ্রমিক, কর্মকর্তা, কর্মচারির বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে এই তিন দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সকল তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী শুক্রবার থেকে রবিবার ( ১৪, ও ১৬ জুন )পূর্ণ দিবসে ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এদিকে নির্দেশনা দেওয়া হয় ,সমুদ্রস্থল ও বিমানবন্দর এলাকায় এটিএম বুথগুলো এবং বিভিন্ন ব্যাংকের শাখা ২৪ ঘণ্টাই চালু থাকবে।