কবি :-
জেবুন্নেছা জেবু
যিনা হলো সেই পাপ
যার নাই ক্ষমা,
বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক
সম্পূর্ণ রূপে মানা।
যদি না মানো স্রষ্টার এই হুকুম
যদি ভাবো তুচ্ছ এই কথা,
পৃথিবীতে ভোগ করতেই হবে
অবধারিত তিনটি সাজা।
নিজেকে রাখুন পাপমুক্ত
জীবনকে করুন ঝামেলাহীন,
সুখী ও সুন্দর করতে জীবন
ধার্মিকতাই উত্তম অবলম্বন।
পার্থিব সকল কিছু ছেড়ে
যেতেই হবে সাধের সব ফেলে,
আবেগে করতে নেই ভুল
তবেই আসে সফলতার কূল।।
_________