জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে।
২৭ ( ডিসেম্বর) ১১ টায় নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
এ বিষয়ে , জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭টি দল এবং স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে।