বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৫০
ব্রেকিং নিউজ

গ্রাম আদালতের কাজকে গতিশীলতা আনতে মটর সাইকেল বিতরন।

রিপোর্টার : সৈয়দ আল-আমিন সোহাগ মাদারীপুর :
প্রকাশ : রবিবার , ২১ জানুয়ারী ২০২৪ , রাত ০৯:১৮
গত ১৬/১/২০২৪ তারিখে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পর্যায়-৩ এর আওতায় মাদারীপুর, শরিয়তপুর ও ফরিদপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার ও উপজেলা কো-অর্ডিনেটরদের মাঝে উপস্থিত থেকে মটর সাইকেল বিতরন করেন মাদারীপুর স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়। তিনি বলেন প্রকল্পের কাজকে  গতিশীল করতে সাধারণ মানুষের পাশে থেকে নিয়মিত কাজ করতে হবে। তিনি আরোও বলেন  উপজেলা নির্বাহী অফিসারদের সাথে নিয়মিত প্রতিটি  ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ধারনা দিতে হবে। তিনি বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও গ্রাম পুলিশদের গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালতে এসে সঠিক বিচার পায় এবং কোন হারানির শিকার না হয।  আপনাদের যে বাহনটি প্রকল্পের কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে তা সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে হবে। 
এ ব্যাপারে মাদারীপুর জেলার ডাসার উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন শত ব্যস্ততার মাঝেও  ডিডিএলজি স্যার উপস্হিত থেকে আমাদের মাঝে যে মটর সাইকেলের চাবি হস্তান্তর করেছেন আমরা যেন সকলেই সেই সন্মান রক্ষা করতে পারি সেই দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে এবং গ্রাম আদালতেের কাজকে সক্রিয় করার জন্য মাঠ পর্যায় সকলের সাথে মিলেমিশে কাজ করতে হবে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১