বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:১১
ব্রেকিং নিউজ

তথ্য সংরহ কালে সাংবাদিকের উপর হামলা।

রিপোর্টার : মোসা : মারিয়া ইসলাম সোনারগাঁও নারায়ণগঞ্জ।
প্রকাশ : শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:১১

মোসা : মারিয়া ইসলাম সোনারগাঁও নারায়ণগঞ্জ।

বড় অংকের চাদাবাজি  চলছে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থাকা এলাকার লোকাল সন্ত্রাসীরা। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিজ কোম্পানির একটি কভার্ড ভ্যান ও একটি ব্যাটারি  চালিত অটোর সাথে দুর্ঘটনা ঘটে। তথ্য পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে চলে যান সি এন এন বাংলার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন।

তথ্য সংরহ কালে আশেপাশের লোকজনের দেয়া তথ্যমতে জানা যায় যে আকিজ কোম্পানির কভার্ড ভ্যানের ড্রাইভারের ভূলের কারনে দুর্ঘটনাটি ঘটে।

কিন্তু আকিজ কোম্পানির কভার্ড ভ্যানের ড্রাইভারের পক্ষ নিয়ে আকিজ কোম্পানির পালিত কিছু লোকাল সন্ত্রাসীরা ব্যাটারি চালিত অটোর ড্রাইভারের কাছ থেকে বড় অংকের চাদার আদায়ের জন্য ব্যাটারি চালিত অটোর ড্রাইভারের গায়ে হাত তোলেন ও প্রাননাশের হুমকি দিয়ে বড় অংকের চাদা দাবি করেন সে সময়ে উপস্থিত থাকা সি এন এন বাংলার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেনকে ও বলেন যে তুই কে কিসের ভিডিও করিস বলে সাংবাদিকের গায়ে হাত তোলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে যে পুলশ প্রশাসনরাই কিছুই করতে পারেনা তোরা কে? এই বলে সাংবাদিকের হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার চেস্টা করেও  ব্যার্থ হয়। 

সেখানে উপস্থিত থাকা দোকাদার ও আশেপাশের লোকজন সেই সন্ত্রাসীদের বুঝিয়ে পরিস্থিতি শিথিল আনার চেস্টা করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১