বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৫০
ব্রেকিং নিউজ

কালিয়া উপজেলা থানা/পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ , রাত ০৮:০০

১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ৯ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কালিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। কালিয়া থানা বিএনপির নির্বাচনে নির্বাচিত হন সরদার আনোয়ার হোসেন  সভাপতি পদে, সম ওয়াহিদুজ্জামান মিলু  সাধারণ সম্পাদক পদে এবং গোলাম রাব্বনী  সাংগঠনিক সম্পাদক পদে ।

এছাড়া ও কালিয়া উপজেলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত হন  শেখ সেলিম হোসেন  সভাপতি পদে, সেলিম রেজা ইউসুফ সাধারণ সম্পাদক পদে এবং আশিকুর রহমান রুবেল  সাংগঠনিক সম্পাদক পদে। 

এ সম্মেলনে কালিয়া উপজেলা মোট ভোটার ৫৬৮ জনের মধ্যে ৫৫০ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে  ৪৪৮ জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য কালিয়া থানা সভাপতি পদে সরদার আনোয়ার হোসেন চেয়ার প্রতিক নিয়ে ৪০৭ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিয়ার রহমান গাউস ১৩২ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম ওয়াহিদুজ্জামান মিলু আনারস প্রতিদ্বন্দ্বী প্রতিক নিয়ে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম গোলাম কিবরিয়া মিঠু ছাতা প্রতিক ২০৭ এবং ফুটবল প্রতিকের প্রার্থী মোল্লা রেজাউল করিম ৫০ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া ও টিউবওয়েল প্রত্যেকের প্রার্থী গোলাম রাব্বানী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 এদিকে কালিয়া পৌর বিএনপি সভাপতি পদে শেখ সেলিম চেয়ার প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্ব›দ্ধী রবিউল ইসলাম রবি পেয়েছেন ১৪৬ ভোট এবং ৫৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন দোয়াত কলম পথিকের প্রার্থী মনিরুল ইসলাম। 

পৌর সাধারণ সম্পাদক হিসেবে আনারস প্রতিকের সেলিম রেজা ইউসুফ ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী ফুটবল পথিকের শেখ শাহাবুদ্দিন পেয়েছেন ১৮৯ ভোট।

এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু,জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী হাসান,যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার এযাযুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌর ৬নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পদক মো হাবিবুর রহমান চঞ্চল প্রমুখ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১