মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩৬
ব্রেকিং নিউজ

চলো যাই

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ২৪ মে ২০২৪ , বিকাল ০৪:৩৬

কলমে: মো: ফেরদৌস আলম

মহান স্রষ্টার কত সৃষ্টি

জন্ম-মৃত্যুর খেলা,

হঠাৎ করে বিলীন হবে

জীবন নামক বেলা।

মিথ্যা রূপে কথা বলি

মরণ ভুলে যাই,

মৃত্যু এসে ধরবে ঠেসে 

হিসাব নিবে ভাই।

কিসের এত বড়াই করি

অল্প দিনের তরে,

মিথ্যার ছলে খেলা করি

লোভ-লালসা ধরে।

মরণ ভিসা পাবে যখন

দেখবে কবর ঘরে,

মায়ার জালে বন্দি হয়ে

আশায় গেছি মরে।

স্বার্থ কর্ম ধ্বংস হবে

জানবে মরার পরে,

জীবন গাড়ি ছেড়ে যাবে

থাকবে সবই পড়ে।

ঐ ধন-সম্পদ যত আছে

আরও বেশি পাই,

রঙে ঢঙে হাজার বছর

বেঁচে থাকতে চাই।

সঙ্গের সাথী কেউ হবে না

ওগো চলো যাই,

বাঁচা মরা প্রভুর বিধান

মানতে হবে ভাই।

মুখে বলি বিশ্বাস করি

অন্তর হলো কালো,

মুমিন হলে মুক্তি পাবে

কবর হবে আলো।

যাই চলো যাই কবর দেশে

নেকি নিয়ে সাথে,

সত্য মিথ্যার বিচার হবে

আমল পাবে হাতে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১